admin 1
৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টোল দেবে গাড়ি নিজেই: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালু, ডিভাইস কীভাবে পাবেন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের লক্ষ্যে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি। এই পদ্ধতিতে যানবাহন থামিয়ে টোল দেওয়ার ঝামেলা নেই। এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময়ই টোল বুথ থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কাটা হয়ে যাবে।

চলতি ১ এপ্রিল থেকে এই পদ্ধতি চালু হলেও টোল দিতে হলে ব্যবহারকারীদের যানবাহনে বসাতে হবে ২,৫০০ টাকা মূল্যের একটি বিশেষ ডিভাইস। যা এখনো পর্যন্ত অধিকাংশ পরিবহনেরই নেই। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড ইতিমধ্যে এই ইটিসি ডিভাইস বিক্রি শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক্সপ্রেসওয়ের প্রতিটি টোল প্লাজায় আপাতত একটি বা দুটি বুথে ইটিসি সুবিধা চালু রয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধা আরও বাড়ানো হবে।

ইটিসি বুথ কোনটা

ইটিসি টোল বুথ সম্পর্কে জানতে চাইলে এফডিইই কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সেবা ১ এপ্রিল থেকে চালু করা হয়েছে। বর্তমানে প্রতিটি টোল প্লাজায় এই সুবিধা থাকলেও সব লেন এখনো ইটিসির আওতায় আসেনি। কোনো কোনো প্লাজায় দুইটি, কোথাও তিনটি লেনে ইটিসি চালু রয়েছে। ব্যবহারকারীরা ডিভাইস নেওয়ার সময় জানতে পারবেন কোন কোন লেন দিয়ে ইটিসি ব্যবহার করা যাবে।’

যেভাবে ব্যবহার হবে

ইটিসি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে হাসিব হাসান বলেন, ‘গাড়িতে স্থাপিত ডিভাইসটির ভেতরে একটি কার্ড থাকবে, যেখানে ব্যবহারকারী টাকা রিচার্জ করে রাখবেন। টোল প্লাজা অতিক্রম করার সময় সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। ফলে যানবাহনকে আর টোল বুথে দাঁড়াতে হবে না।

ডিভাইস ও যেভাবে রিচার্জ করবেন

এফডিইই ব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান জানান, ডিভাইস ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী রিচার্জ করতে পারবেন। পুনরায় রিচার্জের সুযোগ তো থাকছেই।

প্রথম অবস্থায় বিশেষ একটি অফারের উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে একটি বিশেষ অফার রয়েছে। কেউ যদি একসঙ্গে ৫ হাজার টাকা রিচার্জ করেন, তাহলে ২,৫০০ টাকার ডিভাইসটি বিনা মূল্যে দেওয়া হচ্ছে।’

যেখানে পাওয়া যাবে ডিভাইস

এফডিইই জানিয়েছে, বর্তমানে কুড়িলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ইটিসি ডিভাইস ও রিচার্জ সুবিধা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন টোল সার্ভিস বুথে এই সেবা চালু করা হবে। ভবিষ্যতে ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, যেমন বিকাশের মাধ্যমেও রিচার্জ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ২০১১ সালে শুরু করে গত ১৪ বছর ধরে চলমান। এর মধ্যে ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ২ হাজার ৪১৩ কোটি টাকা, যা মোট ব্যয়ের ২৭ শতাংশ। চুক্তি অনুযায়ী সরকার ছয়টি কিস্তিতে এই অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে পরিশোধ করবে। ইতিমধ্যে প্রথম কিস্তি হিসেবে ৫৩৬ দশমিক ৫২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

প্রকল্প সূত্র জানায়, থাইল্যান্ডভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট লিমিটেডের (ইতাল-থাই) একক উদ্যোগে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। পরে অর্থসংকটে ইতাল-থাই তাদের শেয়ার চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। এক্সপ্রেসওয়ের অর্ধেক অংশ চালুর পর আইনি ও আর্থিক জটিলতায় উদ্যোক্তা প্রতিষ্ঠানটি প্রকল্প থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। বর্তমানে চীনের শ্যাংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল করপোরেশন গ্রুপ লিমিটেড ৮০ শতাংশ শেয়ার এবং সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেড অবশিষ্ট শেয়ারের বিনিয়োগকারী হিসেবে যুক্ত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/3661/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে’—সংসদে হাসনাত আব্দুল্লাহ

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল, স্কুল ড্রেস পাবে ২ লাখ শিক্ষার্থী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি

টোল দেবে গাড়ি নিজেই: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালু, ডিভাইস কীভাবে পাবেন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে

বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

আজ রাতে একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প

১০

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

১১

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

১২

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৩

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

১৪

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

১৫

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

১৬

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

১৭

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

১৮

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১৯

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

২০