admin 1
৭ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর এবার দুদিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেছেন।

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হয়। রিমান্ড আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসামি শিরিন শারমিন চৌধুরীসহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুশিলব ছিল। তাদের সিদ্ধান্ত পরিকল্পনায় পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে এই মামলার ঘটনা ঘটেছে মর্মে জানা যায়। পলাতক আসামিসহ মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

আসামিকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনা সংক্রান্তে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়াসহ মামলা তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য শিরীন শারমিন চৌধুরীকে পুলিশ হেফাজতে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন। „এর আগে সোমবার দিবাগত রাত ৪টার দিকে ধানমণ্ডির ৮/এ রোডের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি।এরপর ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/3649/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে’—সংসদে হাসনাত আব্দুল্লাহ

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল, স্কুল ড্রেস পাবে ২ লাখ শিক্ষার্থী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি

টোল দেবে গাড়ি নিজেই: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালু, ডিভাইস কীভাবে পাবেন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে

বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

আজ রাতে একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প

১০

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

১১

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

১২

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৩

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

১৪

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

১৫

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

১৬

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

১৭

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

১৮

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১৯

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

২০