admin 1
৫ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাম করোনার চেয়ে কোনো অংশে কম নয় : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: হাম করোনার চেয়েও কোনো অংশে কম নয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার হাম নিয়ে হেলাফেলা করেছে। রবিবার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।তিনি জানান, ‘হাম বজ্রপাতের মতো দ্রুত ছড়িয়ে পড়ছে’— যার কারণে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি পর্যায়ে হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া হামের রোগীদের প্রায় ৮২ শতাংশই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশু। এ কারণে এই বয়সসীমার শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকাদান কর্মসূচির আওতায় আনা হচ্ছে। তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সুস্থ শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হবে। একই দিনে বরিশাল ও ময়মনসিংহেও এই কার্যক্রম চালু করা হবে।পরবর্তীতে ১৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী হামে আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/3570/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিল ইরান

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১২

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

১৩

বাঁশবাড়ী কলোনীতে পলাতক মাদক ব্যবসায়ী নাঈমের দৌরাত্ম্য

১৪

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

১৫

সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী

১৬

রূপগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসীর প্রতিবাদ সভা

১৭

একজনের অনুপস্থিতিতে অনিশ্চিত লাখো মানুষের ভবিষ্যৎ

১৮

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা : নির্বাচন কমিশন

১৯

নরসিংদীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেপ্তার শিক্ষক

২০