admin 1
২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টায় শৃঙ্খলা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নতুন করে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) জারি করা এক দাপ্তরিক নোটিশে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, নাগরিক সেবা দ্রুততর করা, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এর আগে জারি করা নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়নে কিছু ক্ষেত্রে শৈথিল্য দেখা গেছে। তাই এবার বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অফিস সময়ের মধ্যে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে উৎসাহ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার কথা বলা হয়েছে।এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হয়।

এছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে। অফিসের প্রতিটি অংশ নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশনার পাশাপাশি প্রতিটি দপ্তরে মনিটরিংয়ের জন্য ভিজিল্যান্স টিম গঠনের কথাও বলা হয়েছে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/3520/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল

কর্ণফুলীতে সেভেন রিংস সিমেন্ট কারখানায় সাংবাদিক হেনস্তা

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মুক্তাগাছায় অটোচালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার একাধিক আসামি

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

১০

আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, ফেরত আসতে হচ্ছে সফরের মাঝপথে

১১

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

১২

ময়মনসিংহে দুই ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১৪

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৫

যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত অবসান চায় ইরান: আরাগচি

১৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

১৭

জ্বালানির দাম বাড়ছে না

১৮

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন

১৯

স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০