admin 1
২৯ মার্চ ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে ১৫৩টি সোনার বার জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বিমানবন্দর কর্তৃপক্ষ রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শনিবার রাতে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গতকাল রাত ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৪৮) শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-২-এ অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিকে অবতরণের আগে থেকেই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেকের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম; এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। জব্দ করা সোনার বারগুলো শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/3405/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল

কর্ণফুলীতে সেভেন রিংস সিমেন্ট কারখানায় সাংবাদিক হেনস্তা

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মুক্তাগাছায় অটোচালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার একাধিক আসামি

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, ফেরত আসতে হচ্ছে সফরের মাঝপথে

১০

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

১১

ময়মনসিংহে দুই ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১৩

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৪

যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত অবসান চায় ইরান: আরাগচি

১৫

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

১৬

জ্বালানির দাম বাড়ছে না

১৭

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন

১৮

স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

২০