অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বক্স অফিসে ধাক্কা খেল ‘সিকান্দার’, মুক্তির আগেই পাইরেসি

বলিউডের ভাইজান সালমান খান ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। দ্বিতীয় ঝলকে তিনি যেন আরও বিধ্বংসী। বলিউডের অ্যাকশনধর্মী ছবিতে লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে হাজির হয়েছেন ভাইজান।

আজ মুক্তি পেয়েছে সালমান খানের মেগা রিলিজ ‘সিকান্দার’। ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছিল। কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা খেল ‘সিকান্দার’ টিম।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ফাঁস হয়ে গেছে সিনেমাটি। এই মেগা বাজেট সিনেমা নিয়ে ব্যাপক উত্তেজনা ছিল ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছিল ‘সিকান্দার’।

ছবিটি মুক্তির আগে ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এবং টেলিগ্রামের একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত ‘সিকান্দার’ টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

এর আগে অনেক বলিউড ছবিই পাইরেসির শিকার হয়েছিল, তবে ‘সিকান্দার’-এর মতো একটি মেগা বাজেট সিনেমার ক্ষেত্রে বিষয়টি বেশ উদ্বেগজনক।

দীর্ঘ বিরতির পর ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিত সিনেমায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। ছবি মুক্তির আগেই আত্মবিশ্বাসী ছিলেন সালমান খান। তিনি জানিয়েছিলেন, ‘সিকান্দার’ ২০০ কোটির বেশি ব্যবসা করবে বলে তিনি আশাবাদী।

এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/28/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০