admin 1
৫ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান: ১১৪ লাশের মধ্যে নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাতপরিচয় শহীদদের পরিচয় শনাক্তের অংশ হিসেবে ১১৪ জনের লাশ উত্তোলনের পরিকল্পনা করা হয়েছে। এরইমধ্যে নতুন করে আটজন শহীদদের পরিচয় শনাক্ত করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে লাশ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নতুন করে শনাক্ত হওয়া শহীদরা হলেন, শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম (২৫), শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)। সিআইডি জানায়, রায়েরবাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রতিটি লাশ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত পরিচালনা করেন।

এ ছাড়া সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরির মাধ্যমে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে।সিআইডি আরও জানায়, এ পর্যন্ত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্য থেকে নয় পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার মাধ্যমে আটজন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট লাশের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/1767/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০