admin 1
১৯ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সর্বসাধারণের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে হাদিকে

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওসমান হাদিকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়ে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি তাদের ফেসবুক পেজে এক বার্তায় বলছে, শহীদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব।

ইনকিলাব মঞ্চ জানায়, সেখান থেকে শহীদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।গত ১২ ডিসেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/1339/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০