admin 1
৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ইরান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তারা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে। পরিষদ জোর দিয়ে উল্লেখ করেছে যে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ।পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া গড়ে উঠেছে। ইরানের বিবৃতিতে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।

চুক্তি অনুসারে, স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে ইসলামাবাদে। আগামী শুক্রবার থেকে এই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই চুক্তিকে ইতিবাচক হিসেবে তুলে ধরলেও সতর্ক করে বলেছে যে, যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা নেই। তবে দুই সপ্তাহের এই সময়কে কূটনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা হবে। এদিকে যুদ্ধবিরতির খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থেমে যাবে, এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/international/3655/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে’—সংসদে হাসনাত আব্দুল্লাহ

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল, স্কুল ড্রেস পাবে ২ লাখ শিক্ষার্থী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি

টোল দেবে গাড়ি নিজেই: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালু, ডিভাইস কীভাবে পাবেন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে

বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

আজ রাতে একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প

১০

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

১১

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

১২

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৩

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

১৪

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

১৫

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

১৬

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

১৭

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

১৮

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১৯

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

২০