admin 1
১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত

অনলাইন  ডেস্ক: থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহার্য ক্রেন পড়ে যাওয়ায় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষ ২২ জন এবং আহত হয়েছেন আরও ৮০ জন। আজ বধুবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশেল সিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তরপূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল।

নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ স্থানীয় পুলিশ কর্মকর্তরা জানিয়েছেন, লাইনচ্যুত তিন বগিতে আটকা পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং রয়টার্সকে বলেন, “এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ এবং আহত অবস্থায় আরও ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বগিগুলোর ভিতরে আরও আহত ও নিহত আছে। ক্রেনের কারণে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ক্রেন সরানোর কাজ চলছে। আশা করছি শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।

থাইল্যান্ডের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাংকক থেকে রওনা হওয়ার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। যারা নিহত হয়েছেন, ক্রেনের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটেছে। থাইল্যান্ডের সরকার সম্প্রতি দেশজুড়ে দ্রুতগতির ট্রেন চালুর কাজ শুরু করেছে। সেই কাজের অংশ হিসেবে বিভিন্ন লাইনে কাজ শুরু হয়েছে। ব্যাংকক-উবন রাতচাথানি লাইনেও অন্যান্য দিনের মতো আজ ভোর থেকে কাজ শুরু হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/international/1971/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০