admin 1
২ এপ্রিল ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল

প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।এ বিষয় বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান বলেন, জামিনে থাকা আসামি নোবেল আদালতে হাজিরা দেন। তবে তিনি ইতোপূর্বে জামিনে গিয়ে আপসের শর্ত ভঙ্গ করেছেন। এজন্য আমরা তার জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানার পর গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন আদালত। পরে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্ত হন।গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। নোবেল বাদে এই মামলার অন্য আসামিরা হলেন— নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/entertainment/3526/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল

কর্ণফুলীতে সেভেন রিংস সিমেন্ট কারখানায় সাংবাদিক হেনস্তা

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মুক্তাগাছায় অটোচালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার একাধিক আসামি

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

১০

আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, ফেরত আসতে হচ্ছে সফরের মাঝপথে

১১

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

১২

ময়মনসিংহে দুই ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১৪

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৫

যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত অবসান চায় ইরান: আরাগচি

১৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

১৭

জ্বালানির দাম বাড়ছে না

১৮

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন

১৯

স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০