admin 1
৬ এপ্রিল ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

নিজস্ব  প্রতিবেদক: ​দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ চিত্রের মাঝে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে উত্থাপিত এই তালিকায় অন্যতম নাম হিসেবে উঠে এসেছে রংধনু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান   আবাসন খাতের আলোচিত প্রতিষ্ঠান ‘রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড’।

​অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এই পাহাড়সম ঋণের একটি বড় অংশই আটকে আছে রংধনু বিল্ডার্সসহ শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের কাছে। সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ না করার সংস্কৃতি ব্যাংক খাতকে খাদের কিনারায় নিয়ে গেছে বলে অধিবেশনে জানানো হয়। ​সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান,  শীর্ষ খেলাপিরা দেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে সংসদ সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা ১১ হাজার ১১৭ কোটি টাকা আদায়ে সরকার চাপে রয়েছে।

​বিশ্লেষকরা বলছেন, রংধনু বিল্ডার্সের মতো বড় প্রতিষ্ঠানের নাম তালিকায় আসা প্রমাণ করে যে, বড় অংকের ঋণ নিয়ে তা পরিশোধ না করার প্রবণতা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকার খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ ও বিশেষ তদারকির আশ্বাস দিলেও, সাধারণ আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

একটি সূত্র জানা গেছে  যে  রংধনু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংধনু বিল্ডার্স এর খেলাপী হওয়া ঋণের বেশির ভাগ টাকা রংধনু গ্রুপ এর মালিক রফিকুল ইসলাম বিদেশে পাচার করেছেন যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ডুবাই) সিঙ্গাপুর ও মালয়েশিয়া অন্যতম। এখন দেখার বিষয়, নাম প্রকাশের পর এসব প্রভাবশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদতে কী ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3631/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিল ইরান

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১২

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

১৩

বাঁশবাড়ী কলোনীতে পলাতক মাদক ব্যবসায়ী নাঈমের দৌরাত্ম্য

১৪

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

১৫

সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী

১৬

রূপগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসীর প্রতিবাদ সভা

১৭

একজনের অনুপস্থিতিতে অনিশ্চিত লাখো মানুষের ভবিষ্যৎ

১৮

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা : নির্বাচন কমিশন

১৯

নরসিংদীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেপ্তার শিক্ষক

২০