admin 1
৬ এপ্রিল ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ  প্রতিনিধি : ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,  পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ত্রিশাল থানার নওধার লেকপাড় এলাকায় দুপুর ২টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা, আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় তিন মাদক কারবারি—মোঃ আব্দুর রশিদ (৬৫), মোঃ জাহিদ হাসান (২৪) ও মোছাঃ নাছিমা আক্তার (৫০)কে গ্রেফতার করা হয়। জানা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

অপর অভিযানে ভালুকা মডেল থানার ডাকাতিয়া দক্ষিণপাড়া এলাকায় বিকেল ৫টায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মোঃ হেলাল মিয়া (২৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3621/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিল ইরান

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১২

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

১৩

বাঁশবাড়ী কলোনীতে পলাতক মাদক ব্যবসায়ী নাঈমের দৌরাত্ম্য

১৪

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

১৫

সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী

১৬

রূপগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসীর প্রতিবাদ সভা

১৭

একজনের অনুপস্থিতিতে অনিশ্চিত লাখো মানুষের ভবিষ্যৎ

১৮

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা : নির্বাচন কমিশন

১৯

নরসিংদীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেপ্তার শিক্ষক

২০