admin 1
৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকবিরোধী অভিযানে সক্রিয় এসআই সোহেল রানাকে ঘিরে অপপ্রচার, তদন্তের দাবি

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অধীন ৩ নং পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই সোহেল রানাকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত দ্বন্দ্ব ও স্বার্থগত বিরোধ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন এবং বিশেষ করে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নেওয়ার কারণে কিছু অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এসব চক্র তাদের আর্থিক স্বার্থে আঘাত লাগায় এসআই সোহেল রানার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

এলাকাবাসীর একাংশের দাবি, সম্প্রতি কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এতে একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে বলে মনে করছেন তারা। স্থানীয় সচেতন মহল বলছে, অতীতেও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানোর ঘটনা ঘটেছে। বিশেষ করে অপরাধ দমন ও মাদক নির্মূলে যারা কঠোর অবস্থান নেন, তাদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করে থাকে।

এ বিষয়ে এসআই সোহেল রানার ঘনিষ্ঠজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের মতে, এটি মূলত ব্যক্তিগত আক্রোশ ও ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। সচেতন মহলের মতে, এ ধরনের অপপ্রচার শুধু একজন পুলিশ কর্মকর্তার সুনাম ক্ষুণ্ণ করে না, বরং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3564/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী

রূপগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসীর প্রতিবাদ সভা

একজনের অনুপস্থিতিতে অনিশ্চিত লাখো মানুষের ভবিষ্যৎ

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা : নির্বাচন কমিশন

নরসিংদীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেপ্তার শিক্ষক

বিভাজন নয়, ভালোবাসার সমাজ গড়তে হবে: মির্জা ফখরুল

আগামী দিনে বাংলাদেশের বাজারেও পণ্যের দাম বাড়তে পারে :অর্থমন্ত্রী

ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স

হাম করোনার চেয়ে কোনো অংশে কম নয় : স্বাস্থ্যমন্ত্রী

১০

৭৫ কোটি টাকার প্রতারণার ফাঁদে গাজীপুর ডিসি, গ্রেফতার ৩

১১

মাদকবিরোধী অভিযানে সক্রিয় এসআই সোহেল রানাকে ঘিরে অপপ্রচার, তদন্তের দাবি

১২

কদমতলীর গ্যাসলাইটার কারখানায় আগুনে ৪ মরদেহ উদ্ধার

১৩

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন

১৪

ত্রিশালে দুই শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা: মূল আসামি গ্রেফতার

১৫

রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দেওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৬

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

১৭

হামের সংক্রমণ ছড়িয়েছে দেশের ৫৬ জেলায়, মৃত্যু ৯৪

১৮

ভূপাতিত বিমানের ক্রু নিখোঁজ ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স

১৯

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী

২০