ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় ১ এপ্রিল রাতে কোতোয়ালী মডেল থানার বেরিবাধ থানাঘাট এলাকা থেকে ২৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন ওরফে সাদেক (২৭), রসুল মিয়া (২৬) ও মুন্না মিয়া (২৬)কে আটক করা হয়। এদের মধ্যে সাদ্দামের বিরুদ্ধে ১০টি, রসুল ও মুন্নার বিরুদ্ধে ১টি করে মামলা রয়েছে।
একই রাতে কৃষ্টপুর এলাকায় পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আকবর হোসেন (৩২)কে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে।
মন্তব্য করুন