কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে সেভেন রিংস সিমেন্ট কারখানার চালক-হেল্পারদের পাঁচ দফা দাবির সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মনসুর আলম মুরাদকে হেনস্তার শিকার হতে হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে শিকলবাহা ইউনিয়নের কারখানায় এই ঘটনা ঘটে। মনসুর আলম মুরাদ দৈনিক বায়েজিদ-এর আঞ্চলিক স্টাফ রিপোর্টার। মনসুর আলম মুরাদ বলেন,সেভেন রিংস সিমেন্ট কারখানায় আন্দোলনরত চালক-হেল্পারদের পাঁচ দফা দাবির সংবাদ সংগ্রহ করতে কারখানার ভিতরে প্রবেশ করতে যাওয়ার সময় সিকিউরিটি ইনচার্জ গোলাম রসুল এবং সেফটি অফিসার সালাউদ্দিন তাকে ধাক্কা দেন এবং মোবাইল কেঁড়ে নেওয়ার চেষ্টা করেন।
আন্দোলনরত শ্রমিকরা প্রতিবাদ করলে তারা সটকে পড়েন। সাংবাদিক হেনস্থার খবর পাওয়ার পর কর্ণফুলীতে কর্মরত সাংবাদিক ও কর্ণফুলী থানা পুলিশ উপস্থিত হন। পুলিশের জিজ্ঞাসাবাদে সিকিউরিটি ইনচার্জ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। সাংবাদিকরা এই আচরণ তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের শাস্তির দাবি করেছেন।
মন্তব্য করুন