admin 1
১২ মার্চ ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র রমজানে বাংলাদেশ জুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন

চট্টগ্রাম  অফিস: পবিত্র রমজান মাসে দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (ASHF) দেশব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছে। গত ১১ মার্চ (বুধবার) থেকে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় সারা দেশে মোট ১০,০০০টি খাদ্য প্যাকেজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৬,০০০টি প্যাকেজ চট্টগ্রাম বিভাগের অসহায় পরিবারগুলোর মাঝে এবং বাকি ৪,০০০টি প্যাকেজ রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রতিটি প্যাকেজে রয়েছে ৮ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল, যা একটি পরিবারের রমজান মাসের মৌলিক খাদ্যচাহিদা পূরণে সহায়তা করবে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৬২ টন চাল, ১৫ টন ডাল এবং ১০ টন সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাছির উদ্দিন দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে ফাউন্ডেশনের অঙ্গীকার হিসাবে উল্লেখ করে বলেন, “আমরা বিশ্বাস করি, ক্ষুদ্রতম মানবিক সহায়তা ও সহমর্মিতার ধারাবাহিকতা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

ফাউন্ডেশনের এই উদ্যোগ অসহায় পরিবারগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিশ্বাস করে, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেই একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সৈয়দ সামিউল হুদা
পিআরও, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন
ফোন: ০১৮৯৪৮৮৩৬৩৬
ইমেইল: ashfoundationnews@gmail.com
গোলাম আলী নাজির বাড়ি রোড, চান্দগাঁও, চট্টগ্রাম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3243/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০