admin 1
১২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিকলবাহায় ভিজিএফ চাল বিতরণে চেয়ারম্যানের নাম মুছে কার্ড বিতরণের অভিযোগ

কর্ণফুলী(চট্টগ্রাম)প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে সরকারি ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম মুছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কার্ড বিতরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্রতি বছরের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে পবিত্র  ঈদুল ফিতর  উপলক্ষে  শিকলবাহা ইউনিয়নের জন্য ২২ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল ১০ কেজি করে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করার নিয়ম রয়েছে। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদের নামে ভিজিএফ কার্ড ছাপানো হয়।

অভিযোগ রয়েছে, অন্যান্য ইউনিয়নের মতো শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নামে কার্ড ছাপানো হলেও বিতরণের সময় তার নাম মুছে ফেলা হয়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কার্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিতরণ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাদ্দকৃত চাল বিতরণ থেকে তাকে, ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারদের বঞ্চিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জোরপূর্বক তার কাছ থেকে কার্ড নিয়ে যান এবং বিতরণের সময় তার নাম মুছে দেন।

উল্লেখ্য, পার্শ্ববর্তী চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের নামে ভিজিএফ চাল বিতরণের কার্ড ঠিক থাকলেও শিকলবাহা ইউনিয়নে এর ব্যতিক্রম ঘটেছে। আগামীকাল ১২ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে ২৩ শত পরিবারের মাঝে ঈদুল ফিতর  উপলক্ষে ভিজিএফ চাউল শিকলবাহা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের কথা রয়েছে বলে জানান। স্থানীয় বিএনপির মনোনীত আটজন প্রতিনিধিকে ভিজিএফ চাউল বিতরণে দায়িত্ব আছেন বলে জানানো হয়। আটজনের মধ্যে একাধিক ফোন করে মন্তব্য পাওয়া যাইনি এবং ফোন রিসিভ করেনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3237/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০