admin 1
১০ মার্চ ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড – পার্বত্যমন্ত্রী

চট্টগ্রাম অফিস: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে   মঙ্গলবার, ১০ মার্চ   দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন ঘোষণার পর বান্দরবানের লামা উপজেলায়ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। দেশব্যাপী পাইলটিং প্রকল্প হিসেবে যে ১৪ টি ইউনিটকে নির্বাচন করা হয়েছে- দুর্গম ও পার্বত্য উপজেলা লামা তার মধ্যে একটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আজ লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরনের এ কার্যক্রম উদ্বোধন করেন।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবারের নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডভুক্ত প্রতিটি পরিবার নগদ ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র মানুষের সেবা ও কল্যাণের জন্যই এ ফ্যামিলি কার্ড বিতরণ করছেন। এ কার্ডের আওতায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিতরা তাদের অধিকর ফিরে পাবেন, আর্থিকভাব স্বাবলম্ভি হবে। তিনি বলেন, প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তারাই যেন কার্ডের সুবিধা পান, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
জনাব দীপেন দেওয়ান বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের ভাগ্যোন্নয়নে সরকার অতি অল্প সময়ের মধ্যে দেশব্যাপী ১৪টি ইউনিটে ৩৭ হাজার ৫৬৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড প্রদান শুরু করেছে। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক – এ প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্য স্থানের মতো লামা উপজেলায়ও প্রান্তিক এবং হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির চালু করা হয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।
মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। ফ্যামিলি কার্ড বিতরণ বা সরকারি কোনো কার্যক্রমে কেউ যাতে দুর্নীতির আশ্রয় না নেয়, সেদিকে কড়া নজরদারি রাখা হচ্ছে। এ সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক শামীম আরা রিনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাচিংপ্রু জেরী এমপি, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3199/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০