admin 1
১ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সংবাদ সম্মেলন ‎

 ‎সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  ‎রূপগঞ্জের সন্তানদের রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে চাকুরি ও ব্যবসায়ের সুযোগ নিশ্চিত কারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন সংগঠনের সদস্যরা। ০১ মার্চ রবিবার বিকালে রয়েলমুন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, কাজী অমিত হাসান, কো অর্ডিনেটর, ভুলতা ইউনিয়ন, সমন্বয়ক আবু কাউসার মিঠু, রিদয় হাসান, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মিলন প্রান্ত, গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম কে মাছুম, ইমরান, রিদীনসহ আরও অনেক। ‎সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা।

এখানে অসংখ্য গার্মেন্টস, শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র-মাঝারি শিল্প কারখানা রয়েছে।এসব শিল্প কারখানায় হাজার-হাজার জনবল নিয়োগ হয়। কিন্তু দুঃখের বিষয় এ সকল শিল্প কারখানায় রূপগঞ্জের স্থানীয় শিক্ষিত বেকার যুবক -যুবতীদের নিয়োগ দেওয়া হয় না। আমরা ২০১৭ সালে রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন বেকারমুক্ত রূপগঞ্জ গঠনের লক্ষে কাজ করে আসছি। আমরা চাই রূপগঞ্জের সন্তানদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন রূপগঞ্জের শিল্প প্রতিষ্ঠানে চাকুরী ও ব্যবসার সুযোগ নিশ্চিত করা হয়। বক্তারা আরও বলেন, স্থানীয় গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ, ট্রেইনিং ও চাকুরি এবং উদ্যোক্তাদের জন্য ভেন্ডারশিপ ও ব্যবসায়ীক অংশীদারত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/2999/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০