নিজস্ব প্রতিবেদক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র্যাব-১৪), ময়মনসিংহ-এর অভিযানে নান্দাইল থানার আবুল কালাম (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। র্যাব সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় সিএনজি চালক ছিলেন। সিএনজি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি. আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটে নান্দাইল চৌরাস্তা বাজার সিএনজি স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের বসতবাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রসজ্জিত আসামিরা তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. ফারুক মিয়া বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা (মামলা নং-২৪, তারিখ-২৭/০১/২০২৬ খ্রি.) দায়ের করেন। মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলা রুজুর পর র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ৫ মিনিটে দুর্গাপুর থানা এলাকার নোয়াগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন