ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে বিশেষ অভিযানে ২১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, র্যাব-১৪। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সানকিপাড়া এস.এ. সরকার রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সময় মাদক কারবারি মোঃ হেলাল উদ্দিন (৫৫)-কে আটক করা হয়।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত তল্লাশি করে ২১০ (দুইশত দশ) গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলে জানায় র্যাব। পরবর্তীতে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ময়মনসিংহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন