admin 1
৩১ জানুয়ারী ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে যুবদলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে তারাবো পৌর যুবদল। শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লার নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়। প্রচারণাকালে এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।

এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন।

তাঁকে বিজয়ী করতে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা, তারাবো পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজন, তারাবো পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ও মাসুম, তারাবো পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, যুবদল নেতা বশির উদ্দিন, যুবতীর নেতা রাজু  , যুবদল নেতা রমজান, মো. আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/2299/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০