ময়মনসিংহ প্রতিনিধি: ডিবি পুলিশের পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রথম অভিযানে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন মাইজহাটি এলাকা থেকে ৮ কেজি গাঁজা ও ১টি সিএনজি গাড়ি জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মোঃ বাদল মিয়াকে (৩৯), যার বিরুদ্ধে ইতিমধ্যে ৩টি মাদক মামলা রয়েছে। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আরিফ হাসান ও তার ফোর্স।
দ্বিতীয় অভিযানে একই দিনে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেওয়ান মোহাম্মদ আলী (৫৪) গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ মুকিত হাসান। গ্রেফতারকৃত এই ব্যক্তির বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৮ কেজি গাঁজা, ১টি সিএনজি ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এবং এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।
মন্তব্য করুন