admin 1
১১ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিকুলকে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে আব্দুর রাশেদ বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানায়, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত চলছে।

রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ওসি আব্দুর রাজ্জাক মীরসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/1885/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০