রিপোর্ট বাংলাদেশ~
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ ১ জন কালোবাজারি আটক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন (৪৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযান চালায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা। এই সময় টিকেট কালোবাজারি রিপনকে (৪৫) আটক করা হয়।

পরে তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের মূল্য ১ হাজার ২১৫ টাকা।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনা করে গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটক রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/880/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০