admin 1
৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার রহস্য উদঘাটনে নতুন মোড় নিতে যাচ্ছে। মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে সোমবার (৬ এপ্রিল) আদালতে তলব করা হয়েছে। দীর্ঘ ১০ বছরেও মেয়ে হত্যার বিচার না পাওয়া তনুর পরিবার নতুন করে ন্যায়বিচারের আশা করছে।

কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে সম্প্রতি মামলার অগ্রগতি জানতে চেয়ে পিবিআইকে চিঠি দেওয়া হয়।এরই প্রেক্ষিতে সোমবার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। এদিন আদালতে তদন্তের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হবে’। তবে এখনই চার্জশিট হচ্ছে না বলেও জানান তিনি।

দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও এখনো হত্যাকারী শনাক্ত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন। তিনি বলেন, ‘মেয়ে হত্যার ১০ বছর পার হয়ে গেছে। অসংখ্যবার বিভিন্ন জায়গায় গিয়ে সাক্ষ্য দিয়েছি, কিন্তু এখনো কোনো ফল পাইনি। নতুন সরকারের কাছে দাবি, অন্তত মরার আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই।

আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করায় তিনিও আজ সশরীরে আদালতে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুরুতে থানা-পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি ডিবি ও সিআইডির কাছে হস্তান্ত করেন। কোনো সংস্থা দৃশ্যমান অগ্রগতি করতে না পারায় ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি ষষ্ঠ তদন্ত কর্মকর্তার অধীনে রয়েছে। গত বছরের ৭ এপ্রিল সর্বশেষ ঘটনাস্থল পরিদর্শন ও বাদির বক্তব্য গ্রহণ করেছিল পিবিআই। এই মামলার তদন্ত কর্মকর্তাকে নতুন করে আদালতে তলব করায় তনুর পরিবারসহ সাধারণ মানুষের মনে পুনরায় আশার সঞ্চার হয়। কুমিল্লা বাসীর দৃষ্টি এখন আদালতের পরবর্তী নির্দেশনার দিকে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/crime-and-the-court/3609/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিল ইরান

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১২

তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

১৩

বাঁশবাড়ী কলোনীতে পলাতক মাদক ব্যবসায়ী নাঈমের দৌরাত্ম্য

১৪

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

১৫

সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী

১৬

রূপগঞ্জে ভূমিদস্যুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসীর প্রতিবাদ সভা

১৭

একজনের অনুপস্থিতিতে অনিশ্চিত লাখো মানুষের ভবিষ্যৎ

১৮

দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা : নির্বাচন কমিশন

১৯

নরসিংদীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেপ্তার শিক্ষক

২০