admin 1
১ এপ্রিল ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে দুই ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

 ময়মনসিংহ অফিস:  ময়মনসিংহ জেলার ফুলপুরে স্কুল পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রধান আসামি মোঃ রুবেল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, ভিকটিম (১৩) তার বাবা-মা ও দাদীর সাথে ফুলপুর থানার নিজ বাড়িতে বসবাস করত। অভিযুক্ত রুবেল মিয়া ছিল তার প্রতিবেশী। গত ২৯ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে ভিকটিম বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ পর অসুস্থ অবস্থায় ফিরে আসে। পরে দাদীর জিজ্ঞাসাবাদে সে জানায়, অভিযুক্তের বাড়ি থেকে কীটনাশক পান করেছে এবং তাকে ফুসলিয়ে ধর্ষণ করা হয়েছে।

পরবর্তীতে তাকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১)/৯(ক) ধারায় মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪’র একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করে। অন্যদিকে, পৃথক আরেক অভিযানে র‌্যাব-১৪, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ কলিম উদ্দিন ওরফে কলম উদ্দিন (৫৮) কে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, ১ এপ্রিল ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ত্রিশাল উপজেলার ধলাইমান এলাকার বাসিন্দা।র‌্যাব-১৪ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3489/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল

কর্ণফুলীতে সেভেন রিংস সিমেন্ট কারখানায় সাংবাদিক হেনস্তা

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মুক্তাগাছায় অটোচালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার একাধিক আসামি

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

১০

আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, ফেরত আসতে হচ্ছে সফরের মাঝপথে

১১

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

১২

ময়মনসিংহে দুই ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১৪

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৫

যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত অবসান চায় ইরান: আরাগচি

১৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

১৭

জ্বালানির দাম বাড়ছে না

১৮

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন

১৯

স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০