admin 1
২৭ মার্চ ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ বাস পদ্মা নদীতে পড়ে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনার শিকার ‘সৌহার্দ্য পরিবহন’র (রাজবাড়ী-ব-১১-০০২৪) বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। বিআরটিএর তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এ ভয়াবহ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন।

বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে আগামী তিন কর্মদিবসের মধ্যে গাড়ির সব বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট) এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ বিআরটিএ কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না-এ মর্মে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে বাস দুর্ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

অপরদিকে নৌ-পরিবহন মন্ত্রণালায় থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/3367/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল, স্কুল ড্রেস পাবে ২ লাখ শিক্ষার্থী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি

টোল দেবে গাড়ি নিজেই: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালু, ডিভাইস কীভাবে পাবেন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে

বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

আজ রাতে একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

১০

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১১

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

১২

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

১৩

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

১৪

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

১৫

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

১৬

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১৭

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

১৯

যুক্তরাষ্ট্রকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিল ইরান

২০