admin 1
১২ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠির গণমাধ্যম অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, দক্ষ। সংগঠক এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ব্যক্তিত্ব হেমায়েত উদ্দিন হিমুর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। সাংবাদিকতা ও সংগঠন পরিচালনায় তাঁর সততা, নিষ্ঠা এবং সাহসিকতা ঝালকাঠির গণমাধ্যম জগতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

তিনি ঝালকাঠি প্রেসক্লাবের পাঁচবারের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হয়ে ওঠে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের মর্যাদা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সাহসী, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিজস্ব একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হন।
সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার থাকা—এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

তরুণ সাংবাদিকদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ পথপ্রদর্শক। আন্তরিকতা, সহযোগিতা এবং স্নেহ দিয়ে তিনি অনেক নতুন সাংবাদিককে পেশাগতভাবে গড়ে উঠতে সহায়তা করেছেন। সবার কাছে তিনি ছিলেন প্রিয় “হিমু ভাই”। আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাঁর কর্মময় জীবনের আদর্শ অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3233/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০