admin 1
৮ মার্চ ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে নারী ক্রেতা লাঞ্ছিত ঘটনায় থানায় লিখিত অভিযোগ

নেপাল ধরঃ ময়মনসিংহ নগরীর বাসাবাড়ী মার্কেটে নারী ক্রেতাকে লাঞ্ছিত, মারধর এবং টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি কাপড়ের দোকানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ফারজানা আক্তার (৩০) গত ৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে ঈদ উপলক্ষে কাপড় কিনতে বাসাবাড়ী মার্কেটের খাদিজা ফেবরিক্স নামের একটি দোকানে যান।

এ সময় দোকানের এক কর্মচারী তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করলে ফারজানা আক্তার ও তার স্বামী জাহাঙ্গীর আলম এর প্রতিবাদ করেন। এতে দোকানের মালিক ফরিদসহ কয়েকজন কর্মচারী ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ফারজানার স্বামী ও ভাইদের এলোপাতাড়ি কিল-ঘুষি ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে মারধর করা হয়। এতে তার ভাই জামিল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার স্বামীর কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার গলায় থাকা প্রায় ১ ভরি স্বর্ণের চেইন, হাতে থাকা তিনটি স্বর্ণের আংটি এবং ব্যাগে থাকা প্রায় ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় অভিযুক্তরা।

এ সময় হামলাকারীরা দোকানের চেয়ার, হেলমেটসহ বিভিন্ন বস্তু দিয়ে মারধর করে এবং ফল কাটার ছুরি ও কাঁচি দিয়ে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং পরে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এদিকে আজ মার্কেট কমিটি ও স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা দাবি করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। প্রসঙ্গত, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/3149/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০