বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের নির্বাচনের আগে শ্রমিকদের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি নির্বাচিত হলে প্রতিটি শ্রমিককে ৪ হাজার টাকা করে ঈদ বোনাস দেওয়া হবে।সরল বিশ্বাসে সেই কথা মেনে সাধারণ মোটর শ্রমিকরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয়নি।
গত ঈদ চলে গেছে, কিন্তু কোনো শ্রমিক বোনাস পাননি। সামনে আবার রমজানের ঈদ (সম্ভাব্য ১৯/২০ তারিখ)। অথচ শোনা যাচ্ছে এবারও নাকি শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হবে না!শ্রমিকদের প্রশ্ন এখন একটাই—প্রতি মাসে শ্রমিকদের কাছ থেকে যে চাঁদা তোলা হয়, ইউনিয়নের নিজস্ব গাড়ি ও বড় অফিস ভাড়া থেকে যে আয় হয়, সেই কোটি কোটি টাকা যায় কোথায়?
অসহায় শ্রমিকরা এখন ক্ষোভ আর হতাশায় বলছেন আমরা কি শুধু ভোট দেওয়ার জন্যই দরকারএ বিষয়ে সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।শ্রমিকদের দাবি প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ঈদ বোনাস দিতে হবে।শ্রমিকের ঘাম যেন আর প্রতারণার শিকার না হয়।
মন্তব্য করুন