admin 1
২ মার্চ ২০২৬, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত মহিলা আসনে শিল্পী রেজাকে এমপি হিসেবে চায় জনগণ

একেএম রুহুল আমিন স্বপন , নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক প্রিয় শিল্পী রেজাকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দেখতে চাওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে। দলীয় তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও এ বিষয়ে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে শিল্পী রেজা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে রাজপথে তার সরব উপস্থিতি এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাকে একজন পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত করেছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দলের প্রতি আনুগত্য ও দৃঢ় অবস্থানের প্রমাণ রেখেছেন।

ত্রাণ ও সামাজিক সহায়তা কার্যক্রমেও শিল্পী রেজার ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন নেতাকর্মীরা। দুর্যোগ, মহামারি ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীদের সংগঠিত করা, তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টি এবং মাঠপর্যায়ে সক্রিয় কাজের মাধ্যমে তিনি নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দলীয় সূত্রে জানা যায়, শিল্পী রেজার স্বামী তাতী দলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা ছিলেন। গত বছর তার মৃত্যু হয়। স্বামীর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের ধারাকে ধারণ করে শিল্পী রেজা আরও দৃঢ়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন বলে মনে করছেন অনেকে। পারিবারিক ও রাজনৈতিক এই পটভূমি তার নেতৃত্বকে আরও সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতারা।

নেতাকর্মীদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেত্রীদের অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি। শিল্পী রেজার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং কর্মতৎপরতা তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা বিশ্বাস করেন, তাকে মনোনয়ন দেওয়া হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং জাতীয় সংসদে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

মাঠপর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা শিল্পী রেজাকে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করেছে। শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার ও সামাজিক নিরাপত্তা বিষয়ে তার সক্রিয় অবস্থান তাকে আলাদা করেছে বলে মনে করছেন সমর্থকরা। সব দিক বিবেচনায় অনেকের মতে, নেতৃত্বের গুণাবলি, জনআস্থা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে শিল্পী রেজা সংরক্ষিত মহিলা আসনে একজন কার্যকর ও যোগ্য এমপি হতে পারেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/3008/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০