admin 1
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে হত্যা মামলার আসামি আল আমিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‌্যাব-১৪), ময়মনসিংহ-এর অভিযানে নান্দাইল থানার আবুল কালাম (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আল আমিন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। র‌্যাব সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় সিএনজি চালক ছিলেন। সিএনজি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি. আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটে নান্দাইল চৌরাস্তা বাজার সিএনজি স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের বসতবাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রসজ্জিত আসামিরা তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. ফারুক মিয়া বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা (মামলা নং-২৪, তারিখ-২৭/০১/২০২৬ খ্রি.) দায়ের করেন। মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলা রুজুর পর র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ৫ মিনিটে দুর্গাপুর থানা এলাকার নোয়াগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/country-news/2808/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০