admin 1
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায় : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সর্ষের মধ্যে ভূত হয়ে সরকারের কোনো অংশ যদি নির্বাচন বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চায়।’ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আর যেন একটি গুলিও না চলে, সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকেই দায়িত্ব নিয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ডে সব দল-মতের মানুষ নির্বাচনে অংশ নেয়। তিনি আরো বলেন, ‘গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির প্রার্থীকে এবং গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলি করে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে।

ইতিমধ্যেই হাদির ওপর হামলাকারীর ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, সরকার চাইলে এসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। তাই সরকারকে বলব— আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে আছে। তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচনকে ঘিরে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার আসার পথে বাধা তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেবে।’

অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, শরীফপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/1177/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০